শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ১৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মাগুরা প্রেসক্লাবের সভাপতি শরীফ আমিরুল হাসান বুলু আর নেই
প্রথম পাতা » বিবিধ » মাগুরা প্রেসক্লাবের সভাপতি শরীফ আমিরুল হাসান বুলু আর নেই
৭৪৬ বার পঠিত
শনিবার ● ১৮ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা প্রেসক্লাবের সভাপতি শরীফ আমিরুল হাসান বুলু আর নেই

---

মাগুরা প্রতিনিধি :

মাগুরা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট শরীফ আমিরুল হাসান বুলু গতকাল শনিবার দুপুর ১ টায় মস্তিস্কে রক্ত ক্ষরণ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাগুরা প্রেসক্লাবে অসুস্থ্য হয়ে পড়লে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরীফ আমিরুল হাসান বুলু ১৯৭৫ সালে দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। সর্বশেষ তিনি দৈনিক যুগান্তর, বাংলাভিশন ও বাংলাদেশ বেতারের মাগুরা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমান কমিটিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

ইতিপূর্বে মাগুরা থেকে প্রকাশিত ‘দৈনিক মাগুরা বার্তার’ সম্পাদক ছিলেন। শনিবার রাত ৯টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে নামাজে জানাযা শেষে পৌর কবর স্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে মাগুরা, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা প্রেসক্লাবে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার, মাগুরা - আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব) ওয়াহহাব এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুল লায়লা জলি, প্রধান মন্ত্রীর একান্ত সহকারি সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মাহবুবর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন।





বিবিধ এর আরও খবর

সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)