শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ১১ জুন ২০১৭
প্রথম পাতা » বিবিধ » সাতক্ষীরায় ছেলের হাতে বাবা খুন
প্রথম পাতা » বিবিধ » সাতক্ষীরায় ছেলের হাতে বাবা খুন
৫১৩ বার পঠিত
রবিবার ● ১১ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাতক্ষীরায় ছেলের হাতে বাবা খুন

---

ইমন হোসেন, (বিনেরপোতা) সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামে ছেলের কাছে পাওনা টাকা চাওয়ায় পিতা আকবর মিস্ত্রি (৬০) কে পিটিয়ে হত্যা করেছে ছেলে সালাম মিস্ত্রি। শনিবার রাতে পিতাকে পিটিয়ে আহত করার পর রোববার ভোরে তিনি মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরের নামাজের পর পিতা আকবর আলি মিস্ত্রি ছেলে সালাম মিস্ত্রীর কাছে পাওনা টাকা চায়। এ সময় বাপ বেটার মধ্যে কথাকাটি হয়। কথাকাটা কাটির এক পর্যায়ে ছেলে বাঁশের লাঠি দিয়ে পিতা আকবর মিস্ত্রীকে বেদম মারপিট করে আহত করে। রক্তাক্ত পিতাকে স্থানীয় ভাবে চিকিৎসা করানোর পর রোববার ভোর ৬ টার দিকে তিনি মারা যান। এদিকে, রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, পাওনা টাকা নিয়ে মূলত ভাই-বোনের মধ্যে বিরোধ। ভাই সালাম মিস্ত্রির কাছে তার বিবাহিত বোন ( বাপের বাড়িতে থাকে ) রাফিজা বেগম টাকা পায়। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করেই শনিবার দুপুরে তাদের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায় তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে তাদের বৃদ্ধ বাবা আকবর আলী মিস্ত্রি এসে থামানোর চেষ্টা করে। এ সময় ছেলের লাঠির আঘাতে অসুস্থ্য হয়ে পড়েন পিতা আকবর আলী । রোববার ভোরে আকবর আলী মারা যায়। ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতল মর্গে প্রেরণ করা হয়েছে। ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।





বিবিধ এর আরও খবর

সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

আর্কাইভ