শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে সেনা সদস্যের সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে সেনা সদস্যের সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা
৫১৬ বার পঠিত
মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে সেনা সদস্যের সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা

---
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় প্রতিবেশী প্রতিপক্ষের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের নালিশী সম্পত্তিতে জোর পূর্বক গৃহ নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার গোপালপুর গ্রামের মৃত আমির আলী গোলদারের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জিএম লিয়াকত হোসেনের গোপালপুর মৌজায় সিএস ৯৮ খতিয়ানে, ১৩১৪ ডিপি’র ২১৫ হালদাগে ১১ শতক জমি রয়েছে। উক্ত সম্পত্তি পিতা আমির আলী ৭৯ বছর আগে মৃত আছরোপ আলীর নিকট থেকে ক্রয় করে। উক্ত সম্পত্তি উত্তোরাধিকার সূত্রে লিয়াকত হোসেন দীর্ঘদিন ভোগদখল করে আসছেন। আদালতের মাধ্যমে ডিগ্রী প্রাপ্ত হওয়া সহ ৩০ ও ৩১ ধারায় রেকর্ড প্রাপ্ত হয়। উক্ত নালিশী সম্পত্তিতে একই এলাকার মৃত এলেম গাজীর ছেলে সবুর গাজী গংরা মঙ্গলবার সকালে জোরপূর্বক ঘর নির্মাণ করার চেষ্টা করে। নির্মাণ কাজ বন্ধ করার কথা বললে প্রতিপক্ষরা লিয়াকতকে হুমকি দেয়। পরে এ ঘটনায় লিয়াকত প্রতিপক্ষ সবুর গংদের ৪ জনকে বিবাদী করে থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে নির্মাণ কাজ সাময়িক বন্ধ রাখার কথা বলা হয়েছে। পরবর্তীতে কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।





অপরাধ এর আরও খবর

মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও  নগদ টাকা উদ্ধার মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)