রবিবার ● ২০ মে ২০১৮
প্রথম পাতা » বিবিধ » লোহাগড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
লোহাগড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ফরহাদ খান, নড়াইল ।![]()
নড়াইলের লোহাগড়া উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামে বজ্রপাতে আহম্মদ মুন্সীর (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। আহম্মদ মুন্সী মাটিয়াডাঙ্গা গ্রামের নজির মুন্সীর ছেলে।
পরিবার ও এলাকাবাসী জানান, রোববার সকালে আহম্মদ মুন্সী বাড়ির পাশে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, গত ১৮ মে সকাল ১০টার দিকে লোহাগড়া উপজেলার কামারগ্রামে বজ্রপাতে বাবুল শেখ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। কামারগ্রামের ব্যবসায়ী মনির হোসেন জানান, ওইদিন সকালে কৃষিকাজের জন্য বাবুল বাড়ির পাশের বিলে যান। বৃষ্টি শুরু হলে বিল থেকে বাড়িতে আসার পথে বজ্রপাতে বাবুলের মৃত্যু হয়।






পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা 