শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

SW News24
বুধবার ● ২৩ মার্চ ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
৬৩৫ বার পঠিত
বুধবার ● ২৩ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

কয়রা প্রতিনিধি ---খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ মাহমুদ তার সচিবের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার সন্ধ্যায় উপজেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, টাকা ছাড়া সচিব কোন কাজ করতে চায় না। ইউনিয়নের সাধারন মানুষ সচিবের স্বেচ্ছাচারিতার কারনে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে প্রাথমিকভাবে সচিবকে সতর্ক করা হলেও তিনি তার অনিয়ম চালিয়ে যেতে থাকে। এ অব্স্থায় সোমবার মনিরুল ইসলাম নামে একজন শারীরিক প্রতিবন্ধী জন্মনিবন্ধনের কাজে  ইউনিয়ন পরিষদে আসেন। তিনি সকাল থেকে অপেক্ষা করেও সেবা পাননি। সন্ধ্যায় তিনি চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান সচিবকে ডেকে ঘটনা জানতে চান। এ সময় সচিব চেয়ারম্যানের সংগে উত্তেজিত হয়ে কথা বলেন। এক পর্যায়ে উভয়ে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে উপজেলা নির্বাহী কর্মকতার হস্তক্ষেপে বিষয়টি সেখানেই নিষ্পত্তি হয়। 
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এ ঘটনাটি ভিন্নখাতে নিতে এবং তার সুনাম ক্ষুন্ন করতে একটি পক্ষ সচিবকে চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে। তাকে হাসপাতালে ভর্তি করে অপপ্রচারে লিপ্ত হয়। 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউপি সদস্যসহ ইউনিয়নের সাধারণ মানুষ।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
মাগুরায় মতুয়া সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের ঐক্যের ডাক মাগুরায় মতুয়া সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের ঐক্যের ডাক
দীর্ঘ ১৫ বছর পর মাগুরা - নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু হল দীর্ঘ ১৫ বছর পর মাগুরা - নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু হল
বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার মাগুরায় অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার
মাগুরার জেলা প্রশাসকগুরুতর অসুস্থ; এয়ার অ্যাম্বুলেন্সে  ঢাকায় নেওয়া হয়েছে মাগুরার জেলা প্রশাসকগুরুতর অসুস্থ; এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে
পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ
শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর চিরবিদায় পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর চিরবিদায়
মোরেলগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা মোরেলগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা

আর্কাইভ