মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় কপোতাক্ষ নদের চর বনায়ণ কার্যক্রমের উদ্বোধন
কয়রায় কপোতাক্ষ নদের চর বনায়ণ কার্যক্রমের উদ্বোধন
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
উপকুলীয় এলাকায় নদীভাঙ্গন রোধে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কপোতাক্ষ নদের চরে ১৩ হেক্টর জমিতে চর বনায়ণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এজেন্সি (সিডা) এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কর্তৃক বাস্তবায়নাধীন, বায়োডাইর্ভসিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোরআরএল) প্রকল্পের মাধ্যমে এই চর বনায়ণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে ।
১১ ডিসেম্বর বেলা ১১ টায় কাটমারচর গ্রামের কপোতাক্ষ নদের চরে ম্যানগ্রোভ বনায়ণ কার্যক্রমের উদ্বোধন করেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম সহ ইউপি সদস্য, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, সিএনআরএস বিফোরআরএল ও অন্যান্য প্রকল্পের প্রতিনিধিবৃন্দ। উদ্বোধন শেষে অতিথিরা বলেন, নদীভাঙ্গন রোধ, কার্বন শোষন সহ উক্ত এলাকার মানুষের জীবিকায়ণে এই চর বনায়ণ কার্যক্রমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ক্ষেত্রে স্থানীয় কমিটি, চর সংলগ্ন জনগন এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা ম্যানগ্রোভ বনায়ণ রক্ষনাবেক্ষন করবেন। এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করায় সিএনআরএস কে ধন্যবাদ জানান, উপস্থিত অতিথিবৃন্দ৷ চর বনায়ণের কারণে নদীভাঙ্গন রোধ, ভেড়ীবাঁধ রক্ষা সহ প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় অন্যান্য ইউনিয়নে বনায়ণ কার্যক্রম সম্প্রসারণ করার জন্য সিএনআরএসকে আহবান করেন অতিথিবৃন্দ। এ সময় এই ধরনের কার্যক্রমে সিএনআরএস প্রকল্পের সহযোগীতা অব্যাহত থাকবে বলে আশা প্রদান করেন। তারই প্রেক্ষিতে উপকূলীয় এই অঞ্চলের নদীভাঙ্গন কবলিত এলাকাগুলিতে আরও ম্যানগ্রোভ বনায়ণ কার্যক্রম বাস্তবায়িত হবে বলে প্রকল্পের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন ।






পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত
পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 