শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১০ মে ২০২৪
প্রথম পাতা » খেলা » পাইকগাছায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
প্রথম পাতা » খেলা » পাইকগাছায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
৫১৫ বার পঠিত
শুক্রবার ● ১০ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

---

পাইকগাছায় ঘুড়ি উৎসব ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে ১০ মে  শুক্রবার বিকালে  উপজেলার গদাইপুর ইউনিয়ানের হিতামপুর মাঠে ঘুড়ি উৎসব ও উড়ানো প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

গদাইপুর ইউনিয়ানের বিভিন্ন গ্রামের ঘুড়ি গ্রতিযোগিদের মধ্যে ঘুড়ি উৎসবে অংশ গ্রহন করেন, রাকিবুল, তৈহিদ, জুয়েল, তামিম,তরিকুল,আলামিন, আব্দুর রহমান,সালমান,মাসুম,মুকাতাদির, হোসেন আলী প্রমুখ। ঘুড়ি উৎসবে নানা ধরনের ও রং বেরং এর ঘুড়ি দেখা যায়।

ঘুড়ি গ্রতিযোগিতায়  ১ম তামিম, ২য় আব্দুর রহমান  ও ৩য় হয়েছে তৈহিদ । গ্রতিযোগিদের মধ্যে পুরুস্কার প্রদান করেন, বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।এ সময় উপস্থিত ছিলেন বনবিবির সদস্য গনেশ দাশ, মারিয়া সুলতানা,মাইসা. কওসার আলী প্রমুথ। ঘুড়ি উৎসব ও  ঘুড়ি  উড়ানো প্রতিযোগিতায় এলাকার শিশু কিশোরসহ প্রচুর দর্শক উপস্থিত ছিলো।

ঘুড়ি ওড়ানো একটি মজার খেলা। সুতা টেনে আকাশে ঘুড়ি ওড়ানো হয়। এটি বিনোদন মুলক খেলা। বহু দেশে ঘুড়ি ওড়ানোর উৎসব ও প্রতিযোগীতা করা হয়। পাতলা কাগজ, পলিথিন ও কাপড়ের সাথে চিকন শলকা লাগিয়ে ঘুড়ি তৈরি করা হয়। বিভিন্ন ধরন, নানা উপাদানে ও নকশায় ঘুড়ি তৈরি হয়।

প্রায় ২৮ শত বছর পুর্বে চিন দেশে প্রথম ঘুড়ির উৎপত্তি হয়। পরবর্তিকালে এটি বাংলাদেশ, ভারত, জাপান, কোরিয়াসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ঘুড়ির সুতা কাটাকাটি একটি মজার খেলা। আধুনিককালে ঘুড়িগুলোয় সিনথেটিক জাতিয় পদার্থের প্রচলন বেড়েছে। বর্তমানে বিশ্বের নানা দেশে বিভিন্ন ধরনের ঘুড়ি ওড়ানোর প্রচলন রয়েছে। দেশে বিভিন্ন উৎসবে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগীতা ও উৎসব অনুষ্ঠিত হয়।





খেলা এর আরও খবর

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং
নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

আর্কাইভ