সোমবার ● ২৭ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » শেরে বাংলা স্মৃতি পদক’২৪” পেলেন আশাশুনি উপজেলা বিএনপি’র আহবায়ক হেদায়েতুল ইসলাম
শেরে বাংলা স্মৃতি পদক’২৪” পেলেন আশাশুনি উপজেলা বিএনপি’র আহবায়ক হেদায়েতুল ইসলাম

আশাশুনি : আশাশুনি উপজেলা বিএনপি’র আহবায়ক স, ম হেদায়েতুল ইসলাম শেরে বাংলা এ কে ফুজলুল হক স্মৃতি এ্যাওয়ার্ড পেয়েছেন।
তথ্যানুসন্ধানে জানাগেছে, আশাশুনি উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও বর্তমান আহবায়ক স, ম হেদায়েতুল ইসলামকে শেরে বাংলা এ কে ফুজলুল হক স্মতি পরিষদের জুরিবোর্ডের চুড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক ‘সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায়’ বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গত ২৫ জানুয়ারী শুক্রবার বিকাল ৪ টায় ঢাকায় ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে “অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ.কে ফজলুল হকের কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও শেরে বাংলা স্মৃতি পদক-২০২৪ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদের উপদেষ্টা এড. শেখ মোঃ আমির হামজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ চিদ্দিকুর রহমান মিঞা। অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র সংস্কার কমিটির চেয়ারম্যান (সাবেক সচিব) ড. মোহাম্মদ জকরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সব শেষে সাংগঠনি দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আশাশুনি উপজেলা বিএনপি’র আহবায়ক স, ম হেদায়েতুল ইসলাম প্রধান অতিথি সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমানের হাত থেকে শেরে বাংলা স্মৃতি পদক’২৪ গ্রহন করেন।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 