বুধবার ● ২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » সুন্দরবন » ঈদের ছুটিতে সুন্দরবন ঘুরে গেলেন রাশিয়ান রাষ্ট্রদূত, কুটনৈতিকসহ ২০ সদস্যের প্রতিনিধি দল
ঈদের ছুটিতে সুন্দরবন ঘুরে গেলেন রাশিয়ান রাষ্ট্রদূত, কুটনৈতিকসহ ২০ সদস্যের প্রতিনিধি দল
ঈদের ছুটিতে সুন্দরবনের সৌন্দার্য উপভোগ করে ঘুরে গেলেন রাশিয়ান রাষ্ট্রদুত, কুটনৈতিক দলের সদস্য ও তার পরিবারসহ প্রায় ২০ সদস্যের প্রতিনিধি দল। এবারের ঈদের লম্বা ছুটিতে সুন্দরবনে এমনেই পর্যটকদের ঢল, তার মধ্যে সুন্দর এই সময়টা মনোরম পরিবেশে কাটানোর জন্য বনের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র ঘুরে গেলেন রাষ্ট্রদুত মি: এ্যালেকজন্ডার খোজিনসহ তার সফর সঙ্গিরা। ১ ও ২ এপ্রিল বনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তারা। সঙ্গে ছিলেন প্রশাসনের কর্মকর্তাগন।
জানা গেছে, ঈদের দিন থেকে শুরু করে শুধু বনের করমজল পর্যটন স্পটই নয়, সুন্দরবনের ৬টি স্থানই দেশ-বিদেশী পর্যটকে রয়েছে কানায় কানায় ভর্তি। ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু করমজলেই প্রায় ১০ হাজারের বেশী পর্যটকের আগমন ঘটেছে।
দেশের যে কোনো জায়গা থেকে সবচেয়ে কাছের ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হচ্ছে করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র ও পর্যটক স্পট।আর এখানেই সবচেয়ে বেশি আগ্রহ ভ্রমণপিপাসুদের। করমজল ছাড়াও বনের হাড়বাড়ীয়া, কটকা, কচিখালী, দুবলা ও আন্ধারমানিকসহ অন্যান্য স্পটেও ঢল নেমেছে পর্যটকদের।
করমজলর রয়েছে মায়াবি হরিণ, কুমির, বানর, কচ্ছপ সহ নানা প্রকারের বন্যপ্রানী। বনের গহিনে এ প্রানীদের ডাক শুনলে মন ভরে যায় দর্শনার্থীদের। তাই সুন্দরবনে সৌন্দর্য আর বন্যপ্রানীর ডাক শোনার জন্য সরকারী সফরে করমজলে আসেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদুত এইচ হ মি: এ্যালেকজান্ডার খোজিন, সফর সঙ্গী দুতাবাসের কুটনৈতিক দলের ১২ জন সদস্য ও রাষ্ট্রদুতের পরিবারবর্গসহ ২০ সদস্যের প্রতিনিধি দল। তারা ১ ও ২ এপ্রিল সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। বিশেষ করে করমজলে মায়াবি হরিন, কুমির বানরসহ বিভিন্ন বন্য প্রানী দেখে মুগ্ধ হয় রাষ্ট্রদুত ও তার সফর সঙ্গীরা। বনের দুরের সৌন্দার্য দেখার জন্য টাওয়ারের ওপর থেকে ছাতার মতো বিস্তৃত বনের বিভিন্ন গাছপালা, তার মনমুগ্ধকর পরিবেশ ঘুরে ঘুরে দেখেন তারা।
পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির জানান, এবারের ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটক আগমনের সংখ্যা বিগত সময়ের তুলনায় অনেক বেশি। তার মধ্যে রাশিয়ান রাষ্ট্রদুতসহ বেশ কয়েকজন বিদেশী অতিথি এসেছে সুন্দরবনের করমজলে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ছুটির দিনেও বিদেশী পর্যটকদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন তারা। টানা ৯ দিনের ছুটি ও বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকায় পর্যটক আসা বেড়েছে বলে মনে করছেন বন বিভাগের কর্মকর্তারা।






শ্যামনগরে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
জেলা সিভিল সার্জন আকর্শিক পরিদর্শন করলেন পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স
সুন্দরবন পার্শ্ববর্তী অঞ্চলে ঐতিহ্যবাহী বনবিবি পূজা অনুষ্ঠিত হলো
পলিথিন ও প্লাস্টিক সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি
সুন্দরবনে বনদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধার
প্রজনন মৌসুম সুন্দরবনে কাঁকড়া ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শুরু
লোনাপানির সুন্দরবন ও উপকূলীয় বালুচরে নিচে লুকিয়ে আছে মিঠাপানির ভান্ডার
সুন্দরবনে নিখোঁজের দুইদিন পর প্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার 