শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি
১৮০ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে অগ্নিকান্ডে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

---
নড়াইল প্রতিনিধি ; নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের ভান্ডারীপাড়ায় বসতবাড়িতে আগুন দেয়ার ঘটনায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বুধবার (২ এপ্রিল) গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী কাঠব্যবসায়ী ভান্ডারীপাড়ার  তুহিনুজ্জামান ঝন্নু বলেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে আমার ছোট স্ত্রী শেফালী বেগমসহ তার লোকজন বুধবার গভীর রাতে আমাদের বসতঘরে আগুন দিয়েছে। এ সময় ঘরে কেউ ছিল না। তবে ঘরে থাকা দেড় লক্ষাধিক টাকা,  আসবাবপত্র, ফ্রিজ, ফ্যানসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। এমনকি গায়ের পোশাক ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ঘরে আমার বড় স্ত্রী আইরিন পারভিন থাকত। আর অন্যত্র আমার ছোট স্ত্রী শেফালী বসবাস করত। আগুন দেয়ার ঘটনায় শেফালীসহ সহযোগীদের নামে সদর থানায় অভিযোগ দিয়েছি।

তিনি আরো বলেন, আগুন দেয়ার আগে  ওইদিন রাত ১১টার দিকে আমার ছোট স্ত্রী শেফালী বেগম বড় স্ত্রী আইরিন বেগমের বাড়িতে এসে তার (আইরিন) সঙ্গে ঝগড়া বিবাদ এবং  ঘর ভাঙচুর করে। এক পর্যায়ে স্ত্রী আইরিন ও তার মেয়েকে মারধর করে গায়ের স্বর্ণা্লংকার ছিনিয়ে নেয়। এ সময় বড় স্ত্রী আইরিনকে বাড়িঘর ছাড়ার হুমকি পর্যন্ত দেয়।

আইরিন পারভিন বলেন, আমার সতীন শেফালী বেগম বুধবার রাতে আমাকে এবং মেয়েকে মারধর করে বাড়িঘর ছাড়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে শেফালী বেগম ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। শেফালী বেগমের হুমকির পর আইরিন পারভীন, তার স্বামী ও মেয়ে অগ্নিকান্ডের সময় আত্মীয়ের বাড়িতে ছিলেন।  এ ব্যাপারে অভিযুক্ত শেফালী বেগম জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও  বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)