বুধবার ● ৪ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে কোরবানির হাটে অতিরিক্ত টাকা আদায়ে ৬ ইজারাদারকে ৩৬ হাজার টাকা জরিমানা
নড়াইলে কোরবানির হাটে অতিরিক্ত টাকা আদায়ে ৬ ইজারাদারকে ৩৬ হাজার টাকা জরিমানা

নড়াইল প্রতিনিধি ; নড়াইল শহর সংলগ্ন মাদরাসা বাজার কোরবানির হাটে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার ৩ জুন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্তÍ এ অভিযান চালানো হয়।
পশু বেচাকেনায় সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত টাকা আদায়ে ইজারাদার সংশ্লিষ্ট ছয়জনকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সেনাবাহিনীর একটি টহল দল মাঠ পর্যায়ে নজরদারি চালায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মনোয়ারুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
সেনাবাহিনী জানায়, কোরবানির হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী প্রাথমিক ভাবে হাট কমিটিকে সতর্ক করে। এছাড়া মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। এরপরও অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ পাওয়ায় ছয়জনকে আটক করে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানের ফলে ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্বস্তি এসেছে। সেনাবাহিনীর নিয়মিত টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে, যাতে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে এবং এ ধরনের অপরাধ পুনরাবৃত্তি না ঘটে।
সেনাবাহিনী জানায়, ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের হয়রানি রোধে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, এর আগে গত ৩০ মে বিকেলে ৬০০ টাকার ইজারা ১৩০০ টাকা পর্যন্তÍ আদায়ের কারণে সদরের মাইজপাড়া হাটের ইজারাদার এস এম শামসুজ্জামান খোকনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেনাবাহিনীর সতর্কবার্তা অমান্য করে মাইজপাড়া কোরবানির হাটে (গরু-ছাগল) অতিরিক্ত টাকা আদায় করেন খোকন।






আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার 