বৃহস্পতিবার ● ১২ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত, ইজিবাইক চালক আহত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত, ইজিবাইক চালক আহত

ফরহাদ খান, নড়াইল ; নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালক গুরুতর আহত হন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নড়াইলের বড়কালিয়া ব্যাপারীপাড়ার জাফর মামুন (৭২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৬০)। তারা বাড়ি থেকে ইজিবাইকে মহাজন এলাকায় আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াগাতীর থানার তালবাড়িয়া এলাকায় বালুবাহী ট্রলি ইজিবাইককে চাপা দিলে স্বামী-স্ত্রী নিহত হন। ইজিবাইক চালক কালিয়া উপজেলার বাঁকা গ্রামের বাবলু শরীফ (৫৫) গুরুতর আহত হন।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় জাফর ও তার স্ত্রী মর্জিনা নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।
নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান জানান, এ দুর্ঘটনায় ট্রলিচালক পালিয়ে গেছেন। তবে ট্রলিটি জব্দ করা হয়েছে।






নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি
পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ
মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত
মাগুরায় ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ 