শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১২ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শিক্ষক দম্পতিকে অচেতন করে চুরির চেষ্টা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শিক্ষক দম্পতিকে অচেতন করে চুরির চেষ্টা
৩৫৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১২ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শিক্ষক দম্পতিকে অচেতন করে চুরির চেষ্টা

 

 ---

পাইকগাছায় এক শিক্ষক দম্পতিকে অচেতন করে চুরি চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামে শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল (৫৫) এর বাড়িতে এ ঘটনা ঘটে। গত দুদিন ওই শিক্ষক দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একই এলাকার মৃত দূর্গাপদ মন্ডলের ছেলে। ঘটনার দিন মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন শিক্ষক পরিবারের সবাই। এরপর রাত দেড়টার দিকে স্ত্রী বিজলী রাণী (৪২) স্বামী গোপাল কে ডেকে দিলে ঘুমঘুম অবস্থায় চিংড়ি ঘেরে চলে যায়। সেখানে গিয়ে ঘেরের বাঁধে অচেতন হয়ে ঘুমিয়ে যান শিক্ষক গোপাল চন্দ্র। এরপর রাত আড়াইটার দিকে মেয়ে শ্রেয়সী জেগে গিয়ে দেখে মা অচেতন হয়ে ঘুমিয়ে রয়েছে এবং বাবা বাসায় নাই। মা অসুস্থ হতে পারে এমন ধারণা করে মেয়ে প্রতিবেশীদের খবর দেয়। পরে লোকজন এসে মৎস্য ঘের থেকে শিক্ষককে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে বুধবার সকালে অসুস্থ শিক্ষক দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রতিবেশীরা। এব্যাপারে শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল বলেন, খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে আমাদের অচেতন করে কোন দুষ্কৃতকারীরা চুরির চেষ্টা করতে পারে বলে প্রাথমিক ধারণা করছি। শিক্ষকের সহধর্মীনি বিজলী রাণী জানান, কোন কিছু চুরি হয়েছে কিনা পুরোপুরি সুস্থ না হলে বুঝতে পারছি না। বিষয়টি থানা পুলিশ কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক দম্পতি।





অপরাধ এর আরও খবর

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো  ছেলে পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)