শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন
মাগুরায় জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন
মাগুরা প্রতিনিধি :মাগুরায় জেএফএ অনূর্ধ্ব -১৪ ওমেন ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম -২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে। আজ শনিবার বিকালে মাগুরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম প্রধান অতিথি থেকে এ ফুটবল প্রোগ্রামের উদ্বোধন করেন। এ সময় জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য খন্দকার আরিফ হাসান পিন্টু,মারুফ হোসেন, মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ আজিজুল হাসান মোহন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ইলিয়াছুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা ডিএফ এর সহ-সভাপতি বারিক আনজাম বারকি প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ১ম খেলায় মাগুরা অনূর্ধ্ব -১৪ মহিলা ফুটবল দল ৮-০ গোলে চুয়াডাঙ্গা মহিলা ফুটবল দলকে পরাজিত করে। দিনের ২য় খেলায় খুলনা অনূর্ধ্ব ১৪ মহিলা ফুটবল দল ৬-১ বলে সাতক্ষীরা মহিলা অনূর্ধ্ব-১৪ ফুটবল দলকে পরাজিত করে। জাপান ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এ টুর্নামেন্টের আয়োজন করে। ৪ দিনব্যাপী এ টুর্নামেন্টে খুলনা, মাগুরা,নড়াইল, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও ঝিনাইদহ মহিলা ফুটবল দল অংশ নেবে। আগামী ১৯ আগস্ট মঙ্গলবার এ টুর্নামেন্টের সমাপনী হবে।






জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ভায়না ক্রিকেট একাডেমি
মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন
মাগুরায় জেলাপর্যায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের বাছাই সম্পন্ন
মাগুরায় বিসিবির বিভাগীয় কোচের অধীনে ক্রিকেট প্রশিক্ষণ শুরু
মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় বড়লিয়া গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
মাগুরায় দিনব্যাপী অনূর্ধ্ব-১৬ ( বালক-বালিকা) ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন
পাইকগাছায় শীতের রাতে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা 