শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

SW News24
সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » খেলা » নড়াইল ফাতেমা (রাঃ) মহিলা মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
প্রথম পাতা » খেলা » নড়াইল ফাতেমা (রাঃ) মহিলা মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
১৫১ বার পঠিত
সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল ফাতেমা (রাঃ) মহিলা মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

---নড়াইল প্রতিনিধি; নড়াইল ফাতেমা (রাঃ) মহিলা মাদরাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইন্সের উত্তর পাশে মাদরাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বল্লারটোপ আইডিয়াল কলেজের অধ্যক্ষ এম এম সাঈদুর রহমান। অত্র মাদরাসা ও এতিমখানার সভাপতি কে এম আখতারুজ্জামান ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-আল আরাফাহ ইসলামী ব্যাংক নড়াইল শাখার ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট সুলতান মাহমুদ, ভিক্টোরিয়া স্পেশালাইড হাসপাতালের পরিচালক এম এম কারুজ্জামান কামরুল, প্যারাডাইস একাডেমির পরিচালক আবু মুসা, আনোয়ারুল কবির রিপন, মাদরাসার প্রিন্সিপাল মুফতি শরিফুল আকবর লিংকনসহ অনেকে।

প্রধান অতিথি অধ্যক্ষ এম এম সাঈদুর রহমান বলেন, বর্তমানে মাদরাসা শিক্ষার্থীরা দেশে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছেন। চিকিৎসক, প্রকৌশলী, বিশ^বিদ্যালয়সহ সবক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রয়েছে। আশা করছি, নড়াইল ফাতেমা (রাঃ) মহিলা মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীরা ভালো ভাবে পড়ালেখা করে ব্যক্তিজীবনের পাশাপাশি দেশ এবং জাতির কল্যাণে কাজ করবেন। শিক্ষা বিস্তারে ভূমিকা রাখবেন।

এদিকে ভিক্টোরিয়া স্পেশালাইড হাসপাতালের পরিচালক এম এম কারুজ্জামান কামরুল বলেন, অত্র মাদরাসার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এসে মেধাবী শিক্ষার্থীদের  হাতের সুন্দর লেখা, মেধার বিকাশ এবং খেলাধূলার ক্ষেত্রে অবদান রাখায় খুব ভালো লেগেছে। শিক্ষার্থীরা এ ধারা অব্যাহত রাখলে ভবিষ্যতে আরো ভালো করবেন। তাদের মেধা বিকাশসহ স্বাস্থ্যসেবায় উবুদ্ধু করতে আমাদের হাসপাতালে (ভিক্টোরিয়া স্পেশালাইড) জরুরি বিভাগে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে। এছাড়া এই মাদরাসার শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যকার্ড করে দেয়া হবে। এই স্বাস্থ্যকার্ডের মাধ্যমে তারা বিভিন্ন ধরণের পরামর্শ ও সেবা পাবেন। মাদরাসা কর্তৃপক্ষ জানায়, এখানে নূরানী, হেফজ, জামাত ও সাধারণ বিভাগ রয়েছে।





খেলা এর আরও খবর

অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি  ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা

আর্কাইভ