মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরা প্রতিনিধি : মাগুরা কুমার নদীতে অবৈধভাবে চায়না দোয়ারি জাল ব্যবহার করে মাছ শিকার করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে সদর উপজেলা প্রশাসন মাগুরা। অভিযানে চায়না দোয়ারি জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় তিন হাজার মিটার অবৈধ্ চায়নাদুয়ারি জাল জব্দ ও আগুনে পুড়িযে ফেলা হয়।
মঙ্গলবার বিকালে সদর উপজেলা আঠারোখাদা ইউনিয়ন টেংগাখালি কুমার নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহি অফিসার মেহেরুন্নেছা। এ সময় জেলা মৎস্য অফিসারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মেহেরুন্নেছা বলেন , মৎস্য শিকারীরা অবৈধ্যভাবে চায়না জাল ব্যবহার করে কুমার নদীতে নিয়মিত মাছ শিকার করছে । এতে নদীতে থাকা দেশী জাতের মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। যার ফলে দেশী প্রজাতীর মাছ ধরে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া যে সকল জেলেরা এই চায়না দোয়ারি জাল ব্যবহার করে মাছ শিকার করছে তাদের সর্তক করা হয় । কোন জেলে এই চায়না জাল ব্যবহার করলে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।






নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 