রবিবার ● ৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনির মুক্তিযোদ্ধার পুত্র প্রায় দেড়বছর নিখোঁজ
আশাশুনির মুক্তিযোদ্ধার পুত্র প্রায় দেড়বছর নিখোঁজ

মোঃ নুর আলম, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার আশাশুনির বীর মুক্তিযোদ্ধার পুত্র মোত্তাসিম বিল্লাহ মিঠুনকে পাগলের মত খুঁজে বেড়াচ্ছে তার পিতা-মাতা। আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দীন ফকির ও রোকেয়া খাতুনের একমাত্র পুত্র। আজ থেকে প্রায় দুই বছর পূর্বে নিখোঁজ মোত্তাসিম বিল্লাহ মিঠুন ঢাকায় ঔষধ কোম্পানীর চাকুরী করতে যায়। সে তার পিতা-মাতার সাথে প্রায় মোবাইলে যোগাযোগ করত এবং বলতো আমি খুব ভাল আছি। কিন্তু গত প্রায় দেড় বছর যাবৎ সে আর তার পিতা-মাতার সাথে যোগযোগ করছে না। তার মোবাইলে বার বার ফোন দিলে অন্য অজ্ঞাত ব্যক্তি রিসিভ করছে এবং বলছে তাকে চিনি না, সে এখানে থাকে না। তার বৃদ্ধ পিতা বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দীন ফকির ও মাতা রোকেয়া খাতুন দেশের বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে এখন পাগল প্রায়। এব্যাপারে নিখোঁজ পুত্রের সন্ধান চেয়ে তার পিতা আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। কোন স্বহৃদয়বান ব্যক্তি নিখোঁজ মোত্তাসিম বিল্লাহ মিঠুনের সন্ধান পেলে তার পিতার ০১৭৪৩-৩৮৭৭১৭ নং মোবাইলে এবং আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার।






সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা 