রবিবার ● ৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » দাকোপের পল্লীতে পূর্ব শত্রুতার জেরে ভাইয়ের হামলায় বোন হাসপাতালে
দাকোপের পল্লীতে পূর্ব শত্রুতার জেরে ভাইয়ের হামলায় বোন হাসপাতালে
![]()
দাকোপ প্রতিনিধি
দাকোপের চুনকুড়ি এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের হিসেবে ভাইয়ের বেদম মারপিটে গুরুত্বর আহত বোন জরিনা বেগম এখন দাকোপ হাসপাতালে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায় উপজেলার ৮ নং বাজুয়া ইউনিয়নের ওড়াবুনিয়া গ্রামে সম্পত্তি হাতিয়ে নিতে নিজ বোন ভগ্নিপতির বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ নানা ষড়যন্ত্র করে আসছিল মৃঃ জুলহাস শেখের পুত্র হাতেম শেখ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই অংশ হিসেবে গত শুক্রবার ভগ্নিপতি ইউছুপ শেখের বসত ভিটে লেবার লাগিয়ে জবর দখলে মাটি কাটতে থাকে হাতেম শেখ পক্ষ। এ সময় ইউছুপ শেখ লেবারদেরকে মাটি কাটা থেকে বিরত রাখতে বাঁধা দেয়। এ সংবাদে বেলা আড়াইটার দিকে হাতেম শেখ ঘটনাস্থলে এসে ফের জোরপূর্বক মাটির কাজ শুরু করে। এ সময় ইউছুপ বাড়ীতে না থাকায় তাঁর স্ত্রী অর্থাৎ হাতেম শেখের বোন জরিনা বেগম কাজে বাঁধা দেয়। সাথে সাথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাতেম শেখ, এনামুল শেখ, বাবুল শেখ, মৃনাল গাইনসহ তাঁদের লোকজন জরিনা বেগমকে বেদম মারপিট করে গুরুত্বর আহত করে। ঘটনার পর জরিনা বেগমের স্বজনরা তাঁকে উর্দ্ধার করে দাকোপ উপজেলা হাসপাতালে ভর্তি করে। জানা যায় স্থানীয় প্রভাবশালী বিষয়টি নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়ে জরিনা বেগমের পক্ষকে আইনের আশ্রয় নেওয়া থেকে বিরত রেখেছে। উল্লেখ্য আহত জরিনা বেগমের মা রহিমা বেগম একই সম্পত্তি প্রথমে মেয়ে এবং পরে ছেলের নামে লিখে দেওয়ায় বিরোধের সুত্রপাত।






সিডরের ১৯ বছর পরও ক্ষত শুকায়নি, আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী
মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু 