মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় ওএমএসের চাল বিক্রি শুরু
মাগুরায় ওএমএসের চাল বিক্রি শুরু
![]()
মাগুরা প্রতিনিধি :
মাগুরায় সোমবার থেকে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। জেলায় ৫ জন ডিলারের মাধ্যমে এ চাল বিক্রি হচ্ছে।
জেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, সরকার চালের বাজার স্থীতিশীল রাখতে খোলা বাজারে দরিদ্রদের জন্য চাল বিক্রির সিন্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী জেলায় ৫ জন ডিলারের প্রত্যেককে প্রতিদিন ১ টন চাল বিক্রির জন্য বরাদ্দ দেয়া হচ্ছে। ৩০ টাকা দরে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে । একজন ব্যক্তি প্রতিদিন পাঁচ কেজি চাল কিনতে পারছেন।
মাগুরা ভায়না মোড়ে ওএমএসের চাল কিনতে আসা রওশন আলী ও নাসরিন বেগম জানান, আমরা দরিদ্র মানুষ আমাদের বেশি টাকা দিয়ে চাল কেনার ক্ষমতা নেই। সরকার খোলা বাজারে সরকার ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করায় আমরা উপকৃত হচ্ছি।
মাগুরা ভায়না মোড়ের ওএমএস ডিলার মাহবুব সিদ্দিকি জানান, নিয়ম মেনে সরকারি চাল সুলভ মূল্যে বিক্রি করছেন তিনি।
অন্যদিকে , প্রথম দিন খোলা বাজারে ৩০ টাকা দরে চাল বিক্রি হলেও ২য় দিনে মঙ্গলবার সদরের ৫ টি ডিলারের দোকানে ৪০-৪১ দরে চাল বিক্রি হতে দেখা গেছে ।
মাগুরা জেলা খাদ্য কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, সরকারি সিন্ধান্ত অনুসারে দরিদ্রদের জন্য সোমবার থেকে ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। যা নিয়মিত মিনিটরিং করা হচ্ছে।






মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা 