শনিবার ● ৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে ……………..জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক
আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে ……………..জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক

এস. আর. সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ পরিচালনায় বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মুখ উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুঁড়ি নয়। দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
গতকাল সন্ধ্যায় উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজনে ঘাঘা গ্রামে আওয়ামী লীগনেতা মোসলেম উদ্দীনের বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও ডাঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, আফছার উদ্দীন গাজী, আব্দুল কাদের বিশ্বাস, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, পৌর কাউন্সিলর মেহেরুন নেছা মেরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ প্রমুখ।






লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান 