সোমবার ● ৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে অসুস্থ ৭ ব্যক্তির দু’জনের মৃত্যুতে দোয়া অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক
আশাশুনিতে অসুস্থ ৭ ব্যক্তির দু’জনের মৃত্যুতে দোয়া অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক

আহসান হাবিব, আশাশুনি: আশাশুনির বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়ায় একই পরিবারের অসুস্থ ৭ ব্যক্তির মধ্যে সম্প্রতি দু’ব্যক্তি মৃতবরণ করায় তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়ানুষ্ঠান করা হয়েছে। রোববার বাদ জোহর সরকারের উর্দ্ধতন কর্মকর্তার সহযোগিতায় ও স্বাস্থ্য সহকারী রবীন্দ্র নাথ দে’র আয়োজনে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, আরএমও ডাঃ সউদ বিন খায়রুল আনাম, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ.ব.ম মোছাদ্দেক, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি.এম মুজিবুর রহমান, ইউপি সদস্য মতিয়ার রহমানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও মুসল্লীগণ। দোয়া পরিচালনা করেন হাফেজ তরিকুল ইসলাম। উল্লেখ্য, উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া গ্রামের হামিদ গাজী, তার স্ত্রী আমেনা বেগম সহ তার ৫ সন্তান একই সাথে দূরারোগ্য ব্যধিতে অসুস্থ হয়ে পড়েন। ইতোমধ্যেই হামিদ গাজী ও আমেনা বেগম দু’সপ্তাহের ব্যবধানে ইন্তেকাল করেন।






সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত 