শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৯তম জন্মবার্ষিকী পালিত
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৯তম জন্মবার্ষিকী পালিত
৭৮০ বার পঠিত
বুধবার ● ৪ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৯তম জন্মবার্ষিকী পালিত

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। নানা  কর্মসুচির মধ্যে দিয়ে দিবস টি পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল সাহিত্যিকের  প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, কবিতা আবৃতি, সম্মাননা, ও পুরস্কার  বিতরনের মধ্যে দিয়ে জন্মবার্ষিকী পালিত হয়েছে।---

বুধবার দপুর ১২টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে   আলচনা সভায়  প্রধান অতিথি ছিলেন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবল মন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান ।---

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম এর  সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরন মন্ডল, সাবেক উপাধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, পরিবারের সদস্য কাজী জামানউল্লাহ, বঙ্গবন্ধু শিক্ষা ও  গবেষণা পরিষদ পাইকগাছা শাখার সভাপতি প্রভাষক মোঃ মোমিন উদ্দীন।---

প্রভাষক ময়নুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ছাত্রলীগনেতা রাইহান পারভেজ রনি, শিক্ষক আব্দুল করিম মোড়ল, প্রদিপ কুমার মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক ,কবি ,সাংবাদিক, শিক্ষার্থীসহ এলাকার গুনিজন।---

অনুষ্ঠানে সমকালীন বাংলা সাহিত্যে কবিতায়  বিশেষ অবদানের জন্য কবি দুখু বাঙাল ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক গৌরাঙ্গ নন্দীকে  কাজী ইমদাদুল হক সম্মাননা স্মারক  প্রদান করা হয়েছে। মাধ্যমিক স্কুল পর্যায়ে কাজী ইমদাদুল হকের জীবনী রচনা প্রতিযোগিতায় ১২ জন ছাত্র ছাত্রী কে  পুরস্কার প্রদান করা হযেছে।---

উল্লেখ্য কাজী  ইমদাদুল হক স্মৃতি পরিষদ ২০০২ সাল থেকে সাহিত্যিকের জন্মদিন ও মৃত্যু দিবস পালন করে আসছে। ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক সম্মাননা স্মারক  প্রদান করছে।  অনুষ্ঠানে বক্তারা  উপমহাদেশের  কৃতি সন্তান ও সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্মজয়ন্তী জাতীয়ভাবে পালন, সাহিত্যিকের পৈত্রিক পতিত জমি উদ্ধার পূর্বক কমপ্লেক্স নির্মাণ ও পাঠ্যপুস্তকে তার জীবনী এবং “আব্দুল্লাহ” উপন্যাস পুনরায় অন্তর্ভূক্ত করার দাবী জানান।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয়  সাংস্কৃতিক প্রতিযোগিতার  উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত
মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী ২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী
বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)