শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ২৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবের মধ্যে পাইকগাছায় ২ শতাধিক মন্ডপে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবের মধ্যে পাইকগাছায় ২ শতাধিক মন্ডপে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
৫৪৬ বার পঠিত
বুধবার ● ২৬ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবের মধ্যে পাইকগাছায় ২ শতাধিক মন্ডপে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত

 --- ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবের মধ্যে পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা সোমবার রাতে অনুষ্ঠিত হয় ও বুধবার বিকালে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পূজা শেষ হয়েছে। শ্যামা কালী পূজা উপলক্ষ্যে উপজেলার নতুন বাজার পূজা মন্ডপে তৃণমুল সেবা সংঘের আয়োজনে দুইদিন ব্যাপি পূজা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মন্দির কমিটির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। উপস্থিত ছিলেন গদাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নির্ম্মল চন্দ্র অধিকারী, অশোক কুমার ঘোষ, নারায়ন চন্দ্র ঘোষ, সুভাষ দেবনাথ, তপন দেবনাথ, গোবিন্দ লাল রায়,নিরাপদ অধিকারী, পলাশ ঘোষ, সীমান্ত দেবনাথ, শেখর রঞ্জন ভদ্র, গোবিন্দ বিশ্বাস, উজ্জ্বল কর্মকার, গণেশ দাশ প্রমুখ।--- পূজা কমিটির সাধারণ সম্পাদক জগন্নাথ দেবনাথ এর পরিচালনায় অনুষ্ঠানে গীতা পাঠ ও ধর্মীয় সংগীত পরিবেশন করেন চন্দন মন্ডল, রুদ্র বিশ্বাস, বিনদা সরকার, শংকর রায় চৌধুরী, মাধুরী রানী সাধু, তূর্য সাধু, আর্জু সাধু, দেবাশীষ সাধু, হারাধন সরকার, চন্দন মন্ডল, আকাশ সাধু প্রমুখ। অনুষ্ঠান শেষে ধর্মীয় সংগীত ও গীতা পাঠে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। ---

উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে বাৎসরিকভাবে ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ২ শতাধিক পূজা মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে। গভীর রাত থেকে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষ্যে মন্ডপে পূজার আরতী ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজা শেষ হয়। পৌর সদর, নতুন বাজার ও কপিলমুনির সিংহবাড়ীসহ কপিলমুনি সদরে শ্যামপূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে শ্যামাপূজা সমাপ্তি হয়েছে।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে  চিত্রাংকন ও  আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে  -সংস্কৃতি মন্ত্রী দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)