শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জমি নিয়ে বিরোধে ভাইপোর লাঠির আঘাতে বৃদ্ধ কাকা নিহত
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জমি নিয়ে বিরোধে ভাইপোর লাঠির আঘাতে বৃদ্ধ কাকা নিহত
৩৬২ বার পঠিত
মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় জমি নিয়ে বিরোধে ভাইপোর লাঠির আঘাতে বৃদ্ধ কাকা নিহত

---  পাইকগাছায় জায়গা জমির বিরোধে মারামারিতে ভাইপো গোবিন্দের লাঠির আঘাতে কাকা কুশিলাল মন্ডল (৭০) নিহত হয়েছেন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ নিহতের মরদেহ সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহতের ছেলে কৃষ্ণ মন্ডল বাদী হয়ে থানায় মামলা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেফতার করেছে।

মামলার বাদী কৃষ্ণ মন্ডল জানান, কিছুদিন আগে আমার পিতা আমাদের জমির সীমানায় নেট দিয়ে বেড়া দেয়। এ নিয়ে প্রতিবেশি ভাই গোবিন্দ মন্ডল (৫৫) ও তার পিতা রনজিৎ মন্ডল (৭৫) সোমবার রাতে ঘেরা বেড়া উঠিয়ে দেয়। এ বিষয় জানতে চাইলে গোবিন্দ মন্ডল ও তার পিতা রনজিৎ মন্ডল লাঠি দিয়ে তেড়ে এসে আমার পিতার মাথায় ও ঘাড়ে লঠি দিয়ে আঘাত করলে আমার পিতা মাটিতে লুটিয়ে পড়ে। আমি ঠেকাতে গেলে আমাকেও মারপিট করে আহত করে। এলাকাবাসি আমাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসে। আমার পিতা ঘটনাস্থলে মারা যায়।

পাইকগাছা থানার ওসি মোঃ ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে প্রধান আসামি গোবিন্দ মন্ডল ও তার পিতা রনজিৎ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 এদিকে আবারও সোমবার রাতে্ উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া গ্রামের নারায়ণ দত্ত ও আনন্দ দত্ত এর বাড়িতে গভীর রাতে চেতনা নাশক স্প্রে করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার
পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই
মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক
মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে  ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!

আর্কাইভ