শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ৩ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » লোহাগড়ায় একই মঞ্চে বিএনপি জামায়াত খেলাফত মজলিসসহ সুধীজন
প্রথম পাতা » রাজনীতি » লোহাগড়ায় একই মঞ্চে বিএনপি জামায়াত খেলাফত মজলিসসহ সুধীজন
২৪৬ বার পঠিত
রবিবার ● ৩ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লোহাগড়ায় একই মঞ্চে বিএনপি জামায়াত খেলাফত মজলিসসহ সুধীজন

---

ফরহাদ খান, নড়াইল ; নড়াইলের লোহাগড়া উপজেলায় একই মঞ্চে সুধীজন, বিএনপি, জামায়াত, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন। শনিবার (২ নভেম্বর) বিকেলে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সুধীজন সমাবেশে সবাই একই মঞ্চে উপস্থিত হন।

জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-সংগঠনের লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি জামিরুল হক টুটুল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও সাবেক জেলা আমির মির্জা আশেক এলাহী। প্রধান বক্তা ছিলেন-জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু এবং দ্বিতীয় বক্তা-জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন-আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডাক্তার এস এম মোস্তাফা কামাল, জেলা বিএনপির সহসভাপতি নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল, দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আহাদুজ্জামান বাটু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা শাফায়াত হোসেন, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন, নড়াইল সদর উপজেলা আমির হাফেজ মিরাজুল ইসলাম, লোহাগড়া পৌর জামায়াতের আমির হাফেজ ইমরান হুসাইন, নড়াইল পৌর আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে। এখন তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে বিভিন্ন অপকৌশলে আন্দোলনের চেষ্টা করছে। সরকারি-বেসরকারি পর্যায়ে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে। সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ থেকে সব ধরণের অপচেষ্টা রুখে দিতে হবে। এছাড়া খেয়াল রাখতে হবে দলে যে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে।

এর আগে ওইদিন দুপুরে একই স্থানে জামায়াতের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন-সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন।





রাজনীতি এর আরও খবর

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)