বুধবার ● ১৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ১৪ মামলার আসামী জীবন সরদারকে পুলিশ গ্রেপ্তার করেছে
পাইকগাছায় ১৪ মামলার আসামী জীবন সরদারকে পুলিশ গ্রেপ্তার করেছে
![]()
খুলনার পাইকগাছা থানা পুলিশ অস্ত্র, ডাকাতি, চুরিসহ ৬ টি গ্রেপ্তারী পরোয়ানার আসামী জীবন সরদার (৩০) কে পুলিশ গ্রেপ্তার করেছে। সে উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের কামরুল সরদারের ছেলে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। বুধবার দুপুর ২ টার দিকে এস,আই হাফিজুর রহমান, এস আই বাবলা দাস ও এ এস আই পলাশ শেখ মৌখালী খেলার মাঠ থেকে গ্রেপ্তার করেন। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, ধৃত আসামী জীবন সরদার দুর্দান্ত প্রকৃতির অপরাধী। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে।তার নামে ১ টি অস্ত্র মামলা, ১ টি ডাকাতি, ৪ টি চুরি মামলার পরোয়ানা রয়েছে। এছাড়া পাইকগাছা থানাসহ বিভিন্ন থানায় নারী অপহরণ, দস্যুতাসহ ১৪ টি মামলা চলমান আছে।






নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ 