শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় শিশু ধর্ষনের ঘটনায় ৪ জনের নামে মামলা
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় শিশু ধর্ষনের ঘটনায় ৪ জনের নামে মামলা
২০৭ বার পঠিত
শনিবার ● ৮ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় শিশু ধর্ষনের ঘটনায় ৪ জনের নামে মামলা

---
মাগুরা প্রতিনিধি : মাগুরায় আলোচিত ৮ বছরের শিশু ধর্ষনের ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে । আজ শনিবার দুপুরে শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে ৪ জনের নামে মামলাটি করেন। মামলার ৪ জন আসামী হলেন হিটু শেখ (৫০),জহেরা বেগম (৪২),রাতুল শেখ (২২) ও সজিব শেখ (১৮) ।
মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা এ মামলার বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন,ধর্ষনের ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে শনিবার দুপুরে সদর থানায় ৪ জনের নামে মামলাটি করেছেন। মামলার আসামীদের সদর থানা  থেকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে । পুলিশের পক্ষ থেকে ধর্ষিতা শিশুর সাথে আমরা সার্বিক যোগাযোগ রক্ষা করছি। মামলার সময় শিশুটির পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন । উল্লেখ্য,মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী মাঠপাড়া এলাকার দিনমজুর সজীবের স্ত্রীর তৃতীয় শ্রেণিতে পড়া ছোট বোন রমজানের ছুটিতে দুলাভাই বাড়িতে বেড়াতে আসে ৫ দিন আগে। বৃহস্পতিবার সকাল ১০ টায় দিকে পরিবারের লোকজন নিজ নিজ কাজে বাইরে চলে গেলে ঘরে একা পেয়ে ৮ বছরের শিশু কন্যাটিকে ধর্ষন করে বোনের শ্বশুর হিটু শেখ। এ সময় মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে কান্নাকাটি করলে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকালে তার অবস্থার অবনতি হলে জরুরী ভিত্তিতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানে শিশুটির অবস্থার কোন উন্নতি না হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদণ্ড পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদণ্ড
সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান
পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা
পাইকগাছায় কপোতাক্ষ নদের স্টিমার ঘাটে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার পাইকগাছায় কপোতাক্ষ নদের স্টিমার ঘাটে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট
মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি; পুলিশের হাতে উদ্ধার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি; পুলিশের হাতে উদ্ধার
পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু
শ্রীপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ শ্রীপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ
পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ
মহম্মদপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা মহম্মদপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)