শুক্রবার ● ৩০ মে ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় বিএনপির ৩ গ্রুপের পৃথক ভাবে শহীদ জিয়া’র ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় বিএনপির ৩ গ্রুপের পৃথক ভাবে শহীদ জিয়া’র ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: - পাইকগাছায় বিএনপি’র ৩ গ্রুপ পৃথক পৃথক ভাবে শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে। শুক্রবার বিকালে পাইকগাছা পৌরসভার শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক নেতা সাবেক চেয়ারম্যান মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, এ্যাড জি এম আঃ সাত্তার, হাবিবুর রহমান হাবিব, সন্তোষ সরকার, শেখ ইমামুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শেখ আনোয়ারুল ইসলাম, যুবদলের হুরাইরা বাদশা, আকিজ উদ্দিন, শামছুজ্জামান। অপর দিকে পৌর বিএনপি দলীয় কার্যালয়ে পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে আলোচনা সভা ও শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোহর আলী সরদারের পরিচালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক সেলিম রেজা লাকী, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, জিএ গফুর, জি এম মিজানুর রহমান, আতাউর রহমান, নেয়ামুল হুদা কামাল,ওবাইদুর রহমান ডালিম, মাকছুদুর রহমান মুকুল, রুস্তম আলী, আনারুল ইসলাম, সহোল আহম্মেদ, আব্দুল করিম, মনিরুল ইসলাম মন্টু, রেজাউল ইসলাম, বাপ্পী গাজী, রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, শাহীনুর রহমান, বিল্লাল মীর ও শেখ রুহুল কুদ্দুস প্রমুখ। উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হকের গ্রুপের প্রেসক্লাব মিলোনয়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, এস এম ইমদাদুল হক, বিএনপি নেতা ইমাদুল ইসলাম, সাজ্জাদ আহমেদ মানিক, সরদার ফারুক আহমেদ, যুবদল সদস্য সচিব ইমরান হোসেন, আবু তালেব, যজ্ঞেশ্বর সানা কাত্তিক, ফয়সাল রাশেদ সনি প্রমুখ।






পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা 