শুক্রবার ● ২৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
খুলনার পাইকগাছায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌরসভা চত্বরে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল আয়োজিত কর্মী সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিকের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরজ আলী শান্ত। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু। বিশেষ বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, জেলা নেতা মাহাবুবুর রহমান নান্টু, লিটন মোল্যা, আব্দুর রহমান। বক্তব্য রাখেন জুয়েল, ইউনুস মোল্যা, শামীম জোয়ার্দারসহ পৌর সভার ও ১০ ইউনিয়নের সভাপতি সম্পাদক। কর্মী সভা পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিক।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 