রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » ব্যতিক্রমী প্রচারণায় নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদ
ব্যতিক্রমী প্রচারণায় নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদ
নড়াইল প্রতিনিধি; ব্যতিক্রমী প্রচারণায় মাঠে নেমেছেন নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ। শনিবার (২৫ অক্টোবর) বিকেল থেকে রাত অবধি নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় শতাধিক ভ্যানযোগে গণসংযোগ করেন তিনি। নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের লোহাগড়া চৌরাস্তা থেকে প্রচারণা শুরু করে সদর উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ড পর্যন্ত ভ্যানযোগে শুভেচ্ছা বিনিময় করেন। পরে লোহাগড়া বাজার এলাকায় আসেন। এ সময় নেতাকর্মীসহ ভোটারদের ভালোবাসায় সিক্ত হন ফরহাদ। এছাড়া প্রায় প্রতিদিনই ব্যাপক সংখ্যক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নড়াইলের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তিনি।
গণসংযোগকালে ডক্টর ফরহাদ বলেন, ২০১৮ সালে আমি নড়াইল-০২ আসনে ধানের শীষের প্রার্থী ছিলাম। আশা করছি, আগামি নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পাবো। এবারের নির্বাচনে বিএনপি বিজয়ী হবে ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, বিএনপি নেতা আবু মুসা, এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা ফরহাদ ইসলামসহ অনেকে।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 