শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

SW News24
রবিবার ● ২ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা কলেজের প্রাক্তন অধ্যাপক আব্দুল গফুর আর নেই
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা কলেজের প্রাক্তন অধ্যাপক আব্দুল গফুর আর নেই
৫০৬ বার পঠিত
রবিবার ● ২ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা কলেজের প্রাক্তন অধ্যাপক আব্দুল গফুর আর নেই

---

এস ডব্লিউ নিউজ ॥

ঢাকার সিএমএম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এএইচএম তোহা’র পিতা ও পাইকগাছা কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক একেএম আব্দুল গফুর (৭০) আর নেই। তিনি শনিবার রাত ১১ টায় পৌর সদরের বাতিখালীস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি………. রাজিউন।

মৃত্যুকালে তার স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে। রোববার দুপুরে পাইকগাছা কলেজ মাঠে জানাযা শেষে সরকারী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। জানাযায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী জামশেদুল হক, মরহুমের ছেলেমেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এএইচএম তোহা ও অধ্যাপক ইয়াহিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এসএম শাহীনুল ইসলাম, অধ্যক্ষ লুৎফর রহমান, বিএম শাহজাহান আলী, এ্যাডঃ জিএ সবুর, এ্যাডঃ আবু সাঈদ, থানা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর আহবায়ক জিএম আব্দুস সাত্তার, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ তৈয়ব হোসেন নূর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, জিএমএম আজাহারুল ইসলাম, সরদার আব্দুল মতিন, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, আবু সাবাহ, ময়নুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ, আজহার আলী। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কপিলমুনি জাফর আউলিয়া মাদ্রাসার অধ্যাপক মাওঃ আবুল হোসেন। অনুরূপভাবে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম ও প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার। উল্লেখ্য, দেবদুয়ার গ্রামের মৃত আলহাজ্ব মফিজুদ্দীন গাজীর ছেলে একেএম আব্দুল গফুর ১৯৭৬ সালের ১ জানুয়ারী হতে ২০০৭ সালের ৩১ আগস্ট পর্যন্ত পাইকগাছা কলেজে ইসলামের ইতিহাস বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন।





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন
নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে

আর্কাইভ