মঙ্গলবার ● ২৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাইকগাছায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে আয়োজিত দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত প্রথম দিনের কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। বক্তব্য রাখেন, কৃষক প্রভাস চন্দ্র সানা, পলাশ ঢালী, শিউলী খাতুন ও পারভীন বেগম। প্রশিক্ষণে বিভিন্ন স্থান থেকে ৪০ জন কৃষক অংশগ্রহণ করেন।






উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন
মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন 