বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » তালায় ঘেরে বিষ দিয়ে ৬ লাখ টাকার মাছ নিধন
তালায় ঘেরে বিষ দিয়ে ৬ লাখ টাকার মাছ নিধন
![]()
তালা প্রতিনিধি :
তালা উপজেলা তেঁতুলিয়া ইউনিয়নে লাউতাড়া গ্রামে মাছের ঘেরে বিষ দিয়ে ৬ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শত্রুতার জের ধরে গত ৫ তারিখ মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকাল থেকে মাছগুলো মরে ভেসে উঠতে থাকে। এতে গলদা চিংড়ি, রুই, মৃগেল, গ্লাসকার্প, মিনারকার্প, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে গেছে। ঘের মালিক মহাসিন মোড়ল জানান, ৮ বিঘা ঘেরে গলদা চিংড়ি, রুই, মৃগেল, গ্লাসকার্প, মিনারকার্প, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলাম। মাছগুলো বেশ বড় উঠেছিল। কিন্তু বিষ প্রয়োগে সব শেষ হয়ে গেছে। এতে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য মোহম্মদ আলী জানান শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তার ঘেরে বিষ দিয়েছে।






গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা 