মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কেশবপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
![]()
কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০১৮ উপলক্ষে ২ জানুয়ারি সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন, শিক্ষা অফিসার আকবর হোসেন, কৃষি অফিসার মহাদেব সানা, সমবায় অফিসার নজরুল ইসলাম, শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, নির্বাহী প্রকৌশলী মুনছুর আলী, মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফা, মৎস্য অফিসার এম এম আলমগীর কবীর, কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, উন্নয়নের আব্দুর রহিম, সমাধানের মুনছুর আলী প্রমুখ।






খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল 