বুধবার ● ৪ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
পাইকগাছায় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
প্রকৃতিতে শরতের শুভ্রতার সঙ্গে আসছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শিশির ভেজা ভোর আর শরতের কাশফুল জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব ঘিরে পাইকগাছায় প্রতিমা তৈরিতে কারিগরেরা ব্যস্ত সময় পার করছেন।
মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমাগুলে হয়ে উঠছে অপরূপ। খড় আর কাদা মাটি দিয়ে প্রতিমা তৈরি শেষে এখন চলছে প্রলেপ ও রঙের কাজ। একই সঙ্গে শরতের দুর্গোৎসবকে পরিপূর্ণভাবে সাজাতে দিনরাত মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি।
পাইকগাছায় ১৫৫ টি মণ্ডবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। পাইকগাছার বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে গড়ে তোলা হচ্ছে দেবীদুর্গার প্রতিমা। কারিগররা প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন। নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবীদুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুরসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা।
উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ১৫৫ টি মন্দিরে সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০ অক্টোবর হতে দুর্গা পূজা শুরু হবে। জানা গেছে, পাইকগাছা পৌরসভায় ৬ টি, হরিঢালী ইউনিয়নে ১৯ টি, কপিলমুনি ইউনিয়নে ১৯ টি, লতা ইউনিয়নে ১৪ টি, দেলুটি ইউনিয়নে ১৫ টি, সোলাদানা ইউনিয়নে ১২ টি, লস্কর ইউনিয়নে ১৭ টি, গদাইপুর ইউনিয়নে ৫ টি, রাডুলী ইউনিয়নে ২২ টি, চাঁদখালী ইউনিয়নে ১৩ টি ও গড়ইখালী ইউনিয়নে ১৩ টি উপজেলায় সর্বমোট ১৫৫ টি মন্দিরে দুর্গা উৎসব উদযাপিত হবে। এবছর দুর্গোৎসব সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে যাতে পালিত হয় সে ব্যাপারে সংগঠন-এর পক্ষ থেকে ইতোমধ্যে নানা পদক্ষেপ নেওযা হয়েছে বলে পুজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু জানিয়েছেন।






পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী 