বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় জমিজমা বিরোধে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ,২০ বাড়ী ভাংচুর ও লুটপাট
মাগুরায় জমিজমা বিরোধে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ,২০ বাড়ী ভাংচুর ও লুটপাট

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদরের জগদল ইউনিয়নের শেহলাডাঙ্গা গ্রামে জমিজমা বিরোধের সূত্র ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে বুধবার সকালে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ২০টি বাড়ী ভাংচুর ও লুটপাট হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের শিশু,নারীসহ ২০ জন আহত হয়েছে । আহতদের মধ্যে মমিনুল (৪৫),মোমিন (৭০) রোকসানাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে তার অবস্থা আশংকাজনক হলে তাকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে । সরজমিন বুধবার বিকালে সদরের জগদল ইউনিয়নের শেহলাডাঙ্গা গিয়ে দেখা যায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। চারদিকে মানুষের মাঝে আতঙ্ক রয়েছে। স্থানীয় গ্রামবাসী সোনিয়া,হাসিনা,নবিরুন বেগম জানান,জমিজমা বিরোধের জের ধরে স্থানীয় কিশোর হোসেন ও মামুনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে কিশোর নিজ নামীয় একটি জমি ঘিরে নিতে গেলে মামুন বাদী হয়ে তাকে বাধা দেয়। তাদের দু’জনের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এ সময় শেহলাডাঙ্গা ও রূপাটি গ্রামের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এ সময় দু’পক্ষে ২০ বাড়ীতে হামলা ,ভাংচুর ও লুটপাট চালানো হয়। প্রথমে পুলিশ এসে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেও কাজ হয়নি। পরে সেনাবাহিনী এলে পরিস্থিতি শান্ত হয়। মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন,আমরা ঘটনাটি শুনে তাৎক্ষনাত পুলিশ প্রেরণ করি। তারপর সেনবাহিনীকেও জানানো হয়। আমরা উভয়পক্ষকে থানায় ডেকে মিমাংসা করার চেষ্টা চলছে। এলাকায় উত্তেজনা এড়াতে পুলিশের টহর অব্যাহত রয়েছে।






পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার 